Ittipsrangpur

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন জীবন-সংগ্রাম হকার থেকে কোটিপতি..!





বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন জীবন-সংগ্রাম শুরু করেছিলেন কলকাতার রাস্তায় ফেরিওয়ালা হিসেবে তাঁর মুখে শোনা কাহিনীটা পাঠকদের জন্য হুপাহুপ তুলে ধরা হলো :

আমার আদি বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামেবাবা ক্ষুদে ব্যবসায়ী শেখ মফিজউদ্দিন, মা মতিনা বেগমবাবার ব্যবসা বলতে ধান, চাল আর নারকেল বেচা-কেনাচারপাশের মানুষের তীব্র দারিদ্র্য আর অস্বচ্ছলতা বাল্যকালেই আমাকে বুঝিয়ে দিয়েছিল, জীবন সংগ্রাম কত কঠিন!
১৯৪২ সাল বাবার কাছ থেকে মাত্র ১৬ টাকা নিয়ে বাড়ি ছাড়িগন্তব্য কাছাকাছি মহানগর কলকাতাসেখানে গিয়ে আশ্রয় নিলাম শিয়ালদহ রেলস্টেশনেসারাদিন ঘুরিফিরি, কাজের সন্ধান করি আর রাত হলে স্টেশনের এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়ি সারাদিনের খাবার ছয় পয়সার ছাতুএর বেশি খরচ করার সুযোগও ছিল নাকারণ টাকা দ্রুত ফুরিয়ে আসছিল, কিন্তু উপযুক্ত কাজ খুঁজে পাচ্ছিলাম না
এর মধ্যে স্থানীয় জাকারিয়া হোটেলের মালিকের সঙ্গে পরিচয় হয়সহৃদয় এই ভদ্রলোক আমাকে তাঁর হোটেলের এক পাশে আশ্রয় দেনআমিও চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যবসার চিন্তা করতে থাকিকিন্তু পুঁজির অভাবে তাও সম্ভব হচ্ছিল না

অনেক ভেবে-চিন্তে কমলা লেবু বিক্রির ব্যবসা শুরু করলামঅল্প পুঁজিতে বেশি লাভ পাইকারি দরে কমলা লেবু কিনে হাওড়া ব্রিজের আশেপাশে ফেরি করে খুচরা বিক্রি করিএজন্য পুলিশকে দুই টাকা ঘুষও দিতে হতো!
এর মধ্যে আরেকটা সুবিধাজনক ব্যবসার সন্ধান পেয়ে যাইভ্রাম্যমান মুদির দোকানসমস্যা হলো, অন্য দোকানদাররা ছোট ছোট মজার হিন্দি ছড়া কেটে পণ্য বিক্রি করতোআর আমি একদমই হিন্দি জানতাম নাবাধ্য হয়ে ব্যবসার প্রয়োজনে হিন্দি শিখতে শুরু করলামঅল্পদিনে বেশ রপ্তও হয়ে গেল
মুদির ব্যবসা যখন বেশ জমজমাট, তখন ঘটলো আরেক বিপদহঠাৎ একদিন পুলিশ আমাকে ধরে নিয়ে গেলবিচারে তিন দিনের জেল ও জরিমানা হলোসেটা ছিল আমার জীবন-সংগ্রামের উপর বড় রকমের আঘাত জেল থেকে বের হয়ে এসে রাগে অভিমানে কোনোকিছু বিবেচনা না করে পুরো দোকানটি বিক্রি করে দিলাম!
আবার সেই অনিশ্চিত যাত্রা; তবে খুব বেশি দিন নয় পরিচয় হলো এক পেশোয়ারী ব্যবসায়ীর সঙ্গেতাঁর হাত ধরে পাড়ি জমালাম পেশোয়ারেদোকান বিক্রির টাকাগুলো হাতে ছিল; তাই দিয়ে আবার ফলের ব্যবসা শুরু করলামব্যবসার স্বার্থে পশতু ভাষা রপ্ত করে নিলামএভাবেই কেটে গেল আরো দুই বছর
তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকালমোটামুটি ১০ হাজার টাকা পুঁজি হলে বাবা-মায়ের কাছে থাকবো বলে বাড়ি ফিরে এলামকিন্তু সুখ বেশি দিন কপালে সইলো নাঅল্প দিনের ব্যবধানে বাবা-মা দুজনেই মারা গেলেনতখন আমি সবে ১৯ বছরের তরুণ
ঠিক করলাম, এবারে যা-ই করি, নিজ এলাকায় করবোকিন্তু কী করবো ভেবে পাচ্ছিলাম নাসেই সময়ের বিখ্যাত বিধু বিড়ির মালিক বিধুভূষণ-এর ছেলে আমার বন্ধুসেই সুবাদে বিড়ি তৈরি করে বিক্রি করার ধারণাটি মাথায় আসে
১৯৫২ সালে আমি প্রথম বিড়ির ব্যবসা শুরু করিআরো দুইজন কর্মীকে সঙ্গে নিয়ে বিড়ি তৈরির কাজে নেমে পড়িঅল্পদিনের মধ্যে লাভের দেখা পাইএকইসঙ্গে বেজেরডাঙ্গা রেলস্টেশনের পাশে একটি মুদি দোকান প্রতিষ্ঠা করি
১৯৫৪-৫৫ সালের দিকে আমার দোকানে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬০ হাজার টাকাহঠাৎ এক রাতে আগুন লেগে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়সারা জীবনের সঞ্চয় হারিয়ে আমি আবার পথের ফকির হয়ে গেলাম! কিন্তু এক মুহূর্তের জন্যও মনোবল হারাইনিআমার দৃঢ়বিশ্বাস ছিল, আবার শূন্য থেকে শুরু করবো, উপরওয়ালা নিশ্চয় সদয় হবেন
পরিচিতজনদের সহযোগিতায় আমি আবার নতুন দোকান প্রতিষ্ঠা করলামসততা, নিষ্ঠা আর একাগ্রতার ফলে আমার ঘুরে দাঁড়াতেও সময় লাগেনিকিছুদিনের মধ্যেই আমি লাখখানেক টাকার মালিক হয়ে গেলাম
এবারে শুরু করলাম ধান, পাট, চাল, গুড় আর ডালের ব্যবসাসবক্ষেত্রেই আমার মূলধন ছিল বিশ্বস্ততাসবাই নির্দ্বিধায় বিশ্বাস করতো আমাকে
ষাট-এর দশকে আমি যশোরের সীমান্তবর্তী নাভারন পুরাতন বাজারে চলে আসি
সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোজাহার বিশ্বাস আমাকে বেশ সহযোগিতা করেন এখানে এসে নতুন করে বিড়ির ব্যবসা শুরু করি; গড়ে ওঠে আকিজ বিড়ি ফ্যাক্টরি আস্তে আস্তে অন্যান্য ব্যবসাতেও মনোনিবেশ করি
একে একে প্রতিষ্ঠিত হয় আকিজ তামাক ফ্যাক্টরি, আকিজ নেভিগেশন, আকিজ জুট মিল, আকিজ ম্যাচ ফ্যাক্টরি, আকিজ সিমেন্ট ফ্যাক্টরি ইত্যাদিপাশাপাশি কিছু সমাজসেবামূলক প্রতিষ্ঠানও গড়ে তুলেছিবর্তমানে প্রায় ৪০ হাজার কর্মী আমার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন
ছোটবেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অসহায় অবস্থা আমি খুব কাছ থেকে দেখেছিতাই সুযোগ পেলেই আমার এলাকার সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করিসত্যি বলতে কি, আমার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল নাঅক্লান্ত পরিশ্রম, কঠোর অধ্যবসায় আর সততাই আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন...

এরাই প্রকৃত মানুষ এদের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত, ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ।
আমার জন্য দোয়া করবেন জীবনে যেন.?? ভাল কিছু করতে পারি...

নিয়মিত ব্লগটি ভিজিট করুন, আমি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হব । 
Visit Our Blogen Network
 

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন জীবন-সংগ্রাম হকার থেকে কোটিপতি..! আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন জীবন-সংগ্রাম হকার থেকে কোটিপতি..! Reviewed by Unknown on 8:24:00 PM Rating: 5

No comments: