Ittipsrangpur

জাতীয় পরিচয়পত্র/ ভোটার আইডি কার্ড অনলাইনে হালনাগাদ করার নিয়ম




কেবল নাগরিক পরিচয় নয়, ব্যাংকে হিসাব খোলা থেকে শুরু করে নাগরিক নানা সেবা পেতে হলেও জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি এখন অত্যাবশ্যকীয় একটি স্বারক। সঙ্গত কারণেই এই কার্ডটিতে ভুল থাকার কোনো অবকাশ নেই। নাম, ঠিকানা ইত্যাদি সবই থাকা চাই নির্ভুল। কিন্তু ইতিমধ্যেই যাদের আইডিতে ভুল রয়েছে তারা কি করবেন? আশার কথা হচ্ছে সরকার ইতিমধ্যেই ভুল সংশোধনের এই সুযোগ করে দিয়েছেন। কোথা থেকে, কি ভাবে এটা সংশোধন করা যায় তা নিয়ে আমাদের অনেকেরই পরিস্কার ধারণা নাও থাকতে পারে। প্রশ্নোত্তর আকারে এবার সেসব কথাই জেনি নিন।


১. এনআইডি কার্ডের তথ্যগত ভুল কিভাবে সংশোধন করবেন?
এ জন্য প্রথমেই আপনাকে এনআইডি নিবন্ধন কর্তৃপক্ষ/উপজেলা/থানা/জেলা অফিস কর্মকর্তার কাছে প্রয়োজনীয় তথ্য উপস্থান করে আবেদন করতে হবে। নির্বাচন কমিশন এই কাজ করে থাকে।
২. এনআইডি কার্ডের সংশোধিত তথ্য কোথায় সংরক্ষিত হবে?
অনলাইনে সংশোধন করা সকল তথ্য সরাসরি কেন্দ্রীয় ডেটোবেজে সংরক্ষিত হবে।
৩. ভুলক্রমে এনআইডতে আপনার বাবা/মা/স্বামী/স্ত্রী যদি মৃত হিসেবে উল্লেখ করা হয় তাহলে সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে?
তিনি যে নিখোঁজ বা মৃত নন তার প্রমাণপত্র জমা দিতে হবে। ওয়ার্ড মেম্বারের সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি সত্যায়িত কাগজ পত্র হিসেবে দাখিল করা যায়।
৪. অবিবাহিত হওয়ার পরও স্বামীর নামের জায়গায় বাবার নাম লেখা হয়েছে। এটা কি ভাবে সংশোধন করা যাবে?
বৈবাহিক অবস্থার প্রমাণ পত্র সহ সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে।
৫. সম্প্রতি আমার বিয়ে হয়েছে। এখন জাতীয় পরিচয় পত্রে আমার স্বামী/স্ত্রীর নাম কি ভাবে অন্তর্ভূক্ত করবো?
বিবাহ নিবন্ধন (নিকাহ নামা)সনদ এবং স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডসহ এনআইডি নিবন্ধন অফিস অথবা সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট এনআইড অফিসে বৈবাহিক সম্পর্কচ্ছেদের প্রমাণপত্র (নিকাহ নামা) দাখিল করতে হবে।
৭. দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্বামী/স্ত্রীর নাম কিভাবে অন্তর্ভূক্ত করতে হবে?
পূর্বের বিয়ের তালাকনামা ও নতুন বিয়ের নিবন্ধন সনদ দাখিল করতে হবে।
৮. পেশা পরিবর্তন করবো কিভাবে?
চাকুরির নিয়োগপত্রের কপি জমা দিতে হবে। তবে এই তথ্য এনআইডি-তে ছাপা হয় না।
৯. আইডির ছবি অস্পষ্ট হলে কি করতে হবে?
নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়ে নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে।
১০. নিজের/স্বামীর/স্ত্রীর/বাবার/মায়ের নামের বানান ভুল হলে কিভাবে সংশোধন করতে হবে।
এসএসসি/সমামানের পরীক্ষার সনদের সত্যায়িত কপি, জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদ, পেশা সংশ্লিষ্ট কাগজপত্র, নিকাহনামা, এবং বাবা/মা/স্বামীর এনআইডি কার্ড সহ আবেদন করতে হবে।
১১. যদি ডাক নাম/উপনাম দেয়া থাকে তাহলে সংশোধনের জন্য কোন প্রমাণ পত্র দাখিল করতে হবে?
এসএসসি/সমামানের পরীক্ষার সনদের সত্যায়িত কপি, বিবাহিত হলে স্বামী/স্ত্রীর এনআইডি ম্যাজিস্ট্রেট সাক্ষরিত এফিডেফিড, জাতীয় দৈনিকে ঘোষণা পত্র এবং নাম সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় উপজেলা/সিটি করপোরেশন থেকে সনদ নিয়ে জমা দিতে হবে।
১৩. পিতা-পাতার মৃত্যু বরণ করলে কিভাবে জানাবো?
মৃত্যু সনদ জমা দিতে হবে।
১৩. ঠিকানা পরিবর্তন করবো কিভাবে?
আবাসিক থানা/উপজেলা নির্বাচন কমিশনে ফরম ১৩ এর মাধ্যমে আবেদন করতে হবে। যদি বানান গত সংশোধন হয় তবে তা সংশোধনের প্রচলিত নিয়মেই ঠিক করা হবে।
১৪. আমি বয়স এবং দারিদ্রের ভারে ন্যুব্জ। কিন্তু বয়স্ক ভাতা পাবার মতো যথেষ্ট বয়স হয় নি। এখন কি আমি এনআইডিতে সংশোধন করে বয়স বাড়িয়ে নিতে পারবো?
না। প্রামাণ্য দালিল ছাড়া বয়স পরিবর্তন করা যাবে না। তাই পরিবর্তনের আগে তা সংশ্লিষ্ট মাধ্যমে যাচাই করে নিতে হবে।
১৫. একই পরিবারে সদস্যদের কোনো একজনের সঙ্গে বাবা/মায়ের নাম অমিল হলে কি করণীয়?
জেলা/উপজেলা নির্বাচন কমিশন অফিসে সংশোধনের জন্য প্রত্যেককেই এনআইডি জমা দিতে হবে।
১৬. এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হলেও যদি অজ্ঞাতসারে এসএসসি পাশ লিখে ফেলেন তাহলে কিভাবে সংশোধন করবেন?
ম্যাজিস্ট্রেটের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার এফিডেফিড কপি জমা দিতে হবে।
১৭. অন্য কারো তথ্য যদি আপনার এনআইডি-তে অন্তর্ভূক্ত করা হয় তাহলে কি করবেন?
প্রয়োজনীয় কাগজ-পত্রসহ লিখিত আবেদন করতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন শেষে সংশোধন প্রক্রিয়া শুরু হবে।
১৮. রক্তের গ্রুপ সংশোধন/অন্তর্ভূক্ত করবো কিভাবে?
গ্রুপ উলেখ পূর্বক ডায়াগনস্টিক প্রতিবেদন দাখিল করতে হবে।
১৯. বয়স/জন্ম তারিখ পরিবর্তন করবো কিভাবে?
এ জন্য এসএসসি/সমমানের সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। আর যদি তা না থাকে তবে জন্ম নিবন্ধন বা একজন চিকিৎসক কর্তৃক সত্যায়িত বার্থ ডকুমেন্ট জমা দিতে হবে।
২০. ভোটার আইডিতে কিভাবে আমি আমার স্বাক্ষর পরিবর্তন করতে পারবো।
নতুন স্বাক্ষরের নমুনা সহ প্রয়োজনিয় কাগজপত্র জমা দিতে হবে।
২১. আমার জন্ম তারিখ সঠিক ভাবে ছাপা হয়নি। যাচাইয়ের জন্য প্রমাণ পত্রও হাতে নেই। কি করতে পারি?
এ জন্য উজেলা/জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি’র যেসব তথ্য অনলাইনেই পরিবর্তন করা যাবে-
তথ্য পরিবর্তন
ঠিকানা পরিবর্তন
ভোটার এলাকা পরিবর্তন
আইড কার্ড পূনর্মুদ্রণ
ছবি পরিবর্তন
জাতীয় পরিচয়পত্র/ ভোটার আইডি কার্ড অনলাইনে হালনাগাদ করার নিয়ম জাতীয় পরিচয়পত্র/ ভোটার আইডি কার্ড অনলাইনে হালনাগাদ করার নিয়ম Reviewed by Unknown on 7:19:00 PM Rating: 5