বিশ্বের
সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোন কোন বিষয়ে পোস্ট দেয়া
যাবে না, সে ব্যাপারে সম্প্রতি নতুন গাইডলাইন প্রকাশ করেছে ফেসবুক
কর্তৃপক্ষ। জেনে নিন কোন কোন বিষয়ে এখন থেকে ফেসবুকে পোস্ট দেয়া যাবে না,
আর গেলেও সেটা কী ধরনের।

নগ্নতা:
যা করা যাবে না: যৌন কার্যকলাপের ছবি দেওয়া যাবে না। যৌনতা সংক্রান্ত কোনো ‘ডিজিটালাইজড’ ছবিও অনুমোদন করবে না ফেসবুক। যৌন কার্যকলাপের বিষয়ে সবিস্তারে আলোচনা করাও নিষিদ্ধ।
যা করা যাবে: সন্তানকে মাতৃদুগ্ধ পান করানোর ছবি দেওয়া যাবে। কোনো শিল্পীর আঁকা ছবি বা স্থাপত্য যেখানে নগ্নতা রয়েছে, তাও দেওয়া যাবে ফেসবুকে।
বিতর্কিত মন্তব্য
যা করা যাবে না: কোনো মানুষের ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা শারীরিক অক্ষমতা নিয়ে তাকে সরাসরি আক্রমণ করা যাবে না।
যা করা যাবে: অন্য কোনো ব্যক্তির করা বিতর্কিত মন্তব্য শেয়ার করা যাবে। সেই মন্তব্য সম্পর্কে সতর্কতা বাড়াতে যদি শেয়ার করার প্রয়োজন পড়ে, তাহলে করা যাবে। ওই মন্তব্য নিয়ে কোনো ব্যঙ্গ, বিদ্রূপও করা যাবে। তবে সেক্ষেত্রে কোনো ‘ফেক’ আইডি থেকে শেয়ার করা যাবে না।
হিংস্রতা:
যা করা যাবে না: হিংস্র বিষয়কে আরও বেশি প্রচারের জন্য বা বিষয়টি নিয়ে মজা করার জন্য তৈরি কোনো গ্রাফিক্স পোস্ট করা যাবে না।
যা করা যাবে: সন্ত্রাসবাদ, নারী নির্যাতন সহ কোনো সামাজিক সমস্যা তুলে ধরার জন্য তৈরি করা কোনো গ্রাফিক্স পোস্ট করা যাবে।
আত্ম-আঘাত
যা করা যাবে না: নিজের দেহে নিজের তৈরি কোনো আঘাতের চিহ্ন, আত্মহত্যার চেষ্টার ছবি পোস্ট করা নিষিদ্ধ।
যা করা যাবে: আত্মহত্যা সম্পর্কিত কোনো খবর। ছবিতে ‘এডিট’ করে দেহের কোনো আঘাত তৈরি করা থাকলে, তা পোস্ট করা যাবে।
হুমকি:
কাউকে হুমকি দেয়া যাবে না ফেসবুকে। হুমকি কোন জায়গা থেকে আসছে, কোন ব্যক্তির থেকে আসছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে ফেসবুক।

Visit Our Blogen Network
আপনি কি ফেসবুক পোস্টের নতুন নিয়মগুলো জানেন
Reviewed by Unknown
on
10:26:00 PM
Rating:
No comments: