১. প্রাথমিক সেটআপ
ফেসবুকের বেসিক (প্রাথমিক) প্রাইভেসি সেটিংসগুলো কনফিগার করে নিন। আপনার পোস্টগুলো কারা কারা দেখবে, কোন থার্ড-পার্টি অ্যাপ আপনার ফেসবুক প্রোফাইলে এক্সেস পাবে, আপনার ফেসবুক প্রোফাইলের কোন কোন তথ্য সবাই দেখতে পাবে প্রভৃতি বিষয় আগে থেকেই ঠিক করে নিন।২. টাইমলাইন রিভিউ চালু করুন
টাইমলাইন রিভিউ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। আজকাল ফেসবুকে প্রায়ইদেখা যায় লোকজন ঢালাওভাবে একে অন্যকে ট্যাগ করছে। ছবি, ভিডিও, পোস্ট প্রভৃতিতে অনাকাঙ্ক্ষিতভাবে ট্যাগড্ হননি এমন ফেসবুক ব্যবহারকারী খুঁজে পাওয়াই কঠিন। ট্যাগকৃত ছবি বা অন্যান্য পোস্ট ট্যাগ হওয়া ইউজারের প্রোফাইলে এসে হাজির হয়। অনেকেই এটা পছন্দ করেন না। টাইমলাইন রিভিউ চালু করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তখন আপনাকে কেউ কোনো পোস্টে ট্যাগ করলে সেটি সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেনা। বরং আপনাকে নোটিফিকেশন দেয়া হবে এবং আপনি চাইলে ট্যাগড্ পোস্টটি প্রোফাইলে আনতে পারেন অথবা নিজেকে ট্যাগ থেকে তুলে আনতে পারেন। আর ফিচারটি চালু করতে কম্পিউটারে ফেসবুক ভিজিট করে এই ধাপগুলো অনুসরণ করুনঃ Settings > Timeline and Tagging > Review posts friends tag you in before they appear on your Timeline? > Edit > Enabled.
৩. আপনার ফেসবুক সার্চ হিস্ট্রি মুছে ফেলুন
ফেসবুকে আপনি যেসব কনটেন্ট সার্চ করেন সেগুলোর রেকর্ড রেখে দেয় ওয়েবসাইটটি। এই সার্চ হিস্ট্রি মুছে ফেলতে চাইলে আপনার টাইমলাইনে গিয়ে ‘অ্যাক্টিভিটি লগ’ ক্লিক করুন। এরপর বাম কলামে থাকা ‘মোর’ সেকশনের নিচের দিকে ‘সার্চ’ লিংকে ভিজিট করে ‘ক্লিয়ার সার্চেস’ বাটন ক্লিক করে ফেসবুক সার্চ হিস্ট্রি মুছে ফেলুন।৪. ফেসবুক লোকেশন হিস্ট্রি ক্লিয়ার করুন
মোবাইলে ফেসবুক ব্যবহারের সময় লোকেশন ফিচার চালু থাকলে এটি আপনার অবস্থান ট্র্যাক করতে থাকে। আপনি যদি এটা না চান তাহলে ফেসবুক অ্যাপের ‘মোর’ অপশনে গিয়ে ‘নিয়ারবাই ফ্রেন্ডস’ সেকশনে থাকা ছোট গিয়ার আইকনে ক্লিক করুন। এবার ‘লোকেশন সেটিংস’ সিলেক্ট করে লোকেশন হিস্ট্রি ফিচার বন্ধ করে দিন। আর পূর্বের লোকেশন রেকর্ড মুছে ফেলতে চাইলে কম্পিউটারে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করে ‘অ্যাক্টিভিটি লগ’ ওপেন করুন। সেখান থেকে ‘মোর অপশনে গিয়ে ‘লোকেশন হিস্ট্রি’ লিংকে ভিজিট করে ‘ক্লিয়ার লোকেশন হিস্ট্রি’ অপশন ক্লিক করুন।৫. বিজ্ঞাপন নিয়ন্ত্রণ
আপনি যেসব সাইট ভিজিট করে থাকেন সেগুলোর ভিত্তিতে ফেসবুক আপনাকে বিজ্ঞাপন দেখিয়ে থাকে। আপনি কোন ধরণের অ্যাড দেখতে চান তা নিয়ন্ত্রণের জন্য ফেসবুকের এই অফিশিয়াল গাইডলাইন অনুসরণ করুন।My Facebook Fan Page
And Our Wedsite
Facebook Privacy রক্ষার্থে প্রয়োজনীয় কিছু টিপস
Reviewed by Unknown
on
8:03:00 PM
Rating:
Reviewed by Unknown
on
8:03:00 PM
Rating: