Ittipsrangpur

Skype ব্যবহারকারী গণ একটু সাবধান হোন


আমরা মোটামোটি সবাই (যার নেট ব্যবহার করি) বিভিন্ন প্রয়োজনে ও আত্নীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখতে Skype নামের সফটওয়ার টি ব্যবহার করে থাকি। আমি মোটামোটি নিয়মিত ব্যবহার করি। কিন্তু তথ্য ও প্রযুক্তির সাথে সাথে ইন্টারনেট সহজলভ্য হওয়ার তার সাথে সাইবার ক্রাইম জিনিস টাও বেড়েই চলছে। আর এবার সাইবার ক্রাইমের সাথে জড়িতরা বেছে নিয়েছে Skype কে।
গত দুই দিন ধরে আমার Skype আকাউন্টে নতুন নতুন রিকোয়েস্ট আসলতে লাগল, সব বিদেশি নাম ধারী। তারা নিজে থেকেই চ্যাট করতে থাকে। চ্যাটের কিছুক্ষনের মধ্যে আমাকে কিছু লিংক দিচ্ছিল যেখানে Sign Up করতে হবে। আর বারবার বলছিল তোমার বয়স ভেরিফাই করার জন্য তোমার Credit card, Debit card, Atm card ইত্যাদির তথ্য দিতে হবে এর জন্য কোন চার্জ করা হবে না শুধু তোমার বয়স, আর লোকেশন যাচাই করা হবে।
এখন কথা হচ্ছে অনেকেই এই সব এডাল্ট কন্টেন্ডের কথা শুনে প্রলুব্ধ হয়ে পড়েন। তাই যদি কার কাছে এই ধরেনে কন্টাক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তাহলে যতদুর সম্ভব বিরত থাকবেন।

আরেকটা কথা বলে নেয়া ভাল খেয়াল করলে দেখবেন তাদের প্রোফাইলে কোন ছবি বা তেমন কোন ইনফরমেশন নেই। আর আমি যতটুকু বুঝতে পেরেছি তারা বিদেশি নয় আমাদের দেশের কিছু কু-চক্রি। কারন, যদি তাদের টাইম যোন যদি দেখতে পান সেখানে খেয়াল করবেন দেশ লেখা USA, UK আরে টাইম দেখাচ্ছে আমাদের দেশের।
আমার ইচ্ছে ছিল যেসব লিংক আমাদে দিয়েছিল তার কয়েটা দিতে কিন্তু এডাল্ট কনন্ট হওয়ায় দিলাম না।
আজ টেক টিউনের মাধ্যমে এই সচেতনতার কথা আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিচিতজনদের ক্ষতি হাত থেকে বাঁচাতে সচেতন করে তুলুন। শুধুমাত্র Skype নয় সকল ধরনের যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সাইটে বিনা কারনে ও না বুঝে কেউ যেন তাদের ব্যাক্তিগত ও বিভিন্ন কার্ডের কোন তথ্য যাতে না দেয়।
সবাই ভাল থাকবেন ভাল রাখবেন।
Visit Our Blogen Network
Skype ব্যবহারকারী গণ একটু সাবধান হোন Skype ব্যবহারকারী গণ একটু সাবধান হোন Reviewed by Unknown on 6:01:00 PM Rating: 5

No comments: