অনেক কষ্ট করে কারো কাছ থেকে প্রয়োজনীয় ডাটা আনলেন কিংবা কাউকে ডাটা কপি
করে দিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আপনার সেই প্রয়োজনীয় ডাটা গুলো সব
উধাউ! আছে শুধু ধ্বংসাবশেষ মানে সেই ডাটা গুলোর কিছু শর্টকাট ফোল্ডার।
শর্টকাটে ক্লিক করলেন কিন্তু কনো ডাটা নেই! আপনার এন্টিভাইরাস দিয়ে
স্ক্যান করলেন কিন্তু কনো ভাইরাস পেলেন না। ড্রাইভের প্রোপারটিজে দেখলেন
সেখানে ডাটা কপি করার পর যে সাইজ ছিল এখনো সেই সাইজই আছে! কিন্তু ডাটা গুলো
নেই! মাথাটা তো পুরাই নষ্ট তাইনা? এখন কি করবেন?
shortcuts.exe নামের ভিজ্যুয়াল বেসিক স্ক্রিপ্ট পেনড্রাইভ বা মেমোরি কার্ড থেকে কম্পিউটারে ছড়িয়ে গেলে এমন সমস্যা হয়। এ জন্য পেনড্রাইভের অটোরান আগে বন্ধ করে নিতে হবে।
shortcuts.exe নামের ভিজ্যুয়াল বেসিক স্ক্রিপ্ট পেনড্রাইভ বা মেমোরি কার্ড থেকে কম্পিউটারে ছড়িয়ে গেলে এমন সমস্যা হয়। এ জন্য পেনড্রাইভের অটোরান আগে বন্ধ করে নিতে হবে।
এরপরhttps://www.dropbox.com/s/mzytzquv1azakpq/Shortcut%20Virus%20Remover%20M21.zip?dl=0
লিঙ্ক থেকে শর্টকাট ভাইরাস রিমুভার টুল (আকার ৫ কিলোবাইট) নামিয়ে
(ডাউনলোড) নিন। নামানো ফাইলকে আনজিপ করলে fixfolder.vbs ও Trojorn Removal
Tool v1.5.bat নামের দুটো আলাদা ফাইল পাওয়া যাবে। কম্পিউটারে যদি কোনো...
অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকে, সেটিকে এবার সাময়িকভাবে নিষ্ক্রিয়
(ডিসেবল) করে রাখুন। এখন Trojorn Removal tool নামের ফাইলকে কপি করে যে
পেনড্রাইভ বা ড্রাইভে শর্টকাট ভাইরাস আছে, সেখানে পেস্ট করে ফাইলটিতে দুই
ক্লিক করে চালু করুন। চালু হলে যেকোনো কি চাপুন। স্ক্যান শেষ হলে এন্টার
করে বের হয়ে আসুন।
এরপর fixfolder.vbs নামের ফাইল কপি করে নিন। আগের মতোই আক্রান্ত
পেনড্রাইভ বা ড্রাইভে পেস্ট করুন। এবার fixfolder.vbs ফাইলটিতে রাইট ক্লিক
করে Open With থেকে Notepad নির্বাচন করে খুলুন। এখানে cDrive = “H:” লেখা
লাইনে আপনার পেনড্রাইভ বা হার্ডডিস্কের ড্রাইভ লেটার লিখুন। অর্থাৎ, আপনার
পেনড্রাইভের ড্রাইভ লেটার যদি M হয়, তাহলে cDrive = “M:” লিখুন। File থেকে
Save-এ ক্লিক করে fixfolder.vbs ফাইল সেভ করে নিন। কাজ শেষে আবার
fixfolder.vbs ফাইলটিতে ডান ক্লিক করে Open With থেকে Microsoft Windows
Based Script Host নির্বাচন করে খুলুন।
একটু খেয়াল করে কাজটি করলে এবং এই ফাইলটি সফলভাবে রান হলে পেনড্রাইভ
কিংবা হার্ডডিস্ক থেকে শর্টকাট ভাইরাস চিরতরে মুছে যাবে। পরবর্তী সময়ে আর
কোনো শর্টকাট ভাইরাস যাতে কম্পিউটারে হুটহাট আক্রমণ করতে না পারে, সে জন্য
এই http://smadav.net/download ঠিকানা থেকে সফটওয়্যারটি (১.১৭ মেগাবাইট)
নামিয়ে ইনস্টল করে ব্যবহার করতে পারেন।
কম্পিউটার থেকে সহজেই ‘শর্টকাট ভাইরাস’ দূর করুন
Reviewed by Unknown
on
10:34:00 PM
Rating:
Reviewed by Unknown
on
10:34:00 PM
Rating:

No comments: