Ittipsrangpur

এবার মেমোরি কার্ড থেকে রিকভার করুন হারিয়ে যাওয়া তথ্যগুলো

আজ আপনাদের জন্য একটি ছোট্ট সফটওয়্যার নিয়ে এসেছি। এই সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার মেমোরি কার্ডের সকল হারিয়ে যাওয়া ডাটা উদ্ধার করতে পারবেন খুব সহজেই। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।  তাহলে শুরু করি…
সফটওয়্যারটির নাম CardRecovery. সফটওয়্যারটি আপনার ফরম্যাট, হারিয়া যাওয়া ডাটা, নষ্ট হওয়া ফাইলগুলো রিকভার করে ফেলবে মেমোরি কার্ড থেকে নিমিষেই। সফটওয়্যারটি সকল ধরনের মেমোরি কার্ড সাপোর্ট করে।
এখানে ক্লিক করে Download করে নিন

ইন্সটল করার পর সফটওয়্যারটি চালু করুন। তাহলে এই রকম আসবে…
http://1.bp.blogspot.com/-UInD-1hZ-t0/T5_pU-7vJzI/AAAAAAAAAlc/E0TAhQ-okV0/s1600/1.gif
এখান থেকে আপনি আপনার ছবি, মুভি রিকভার করতে পারবেন। এখানে আপনার মেমোরি কার্ডের ড্রাইভ দেখিয়ে দেন এবং রিকাভার করে কোথায় সেভ করবেন, তা দেখিয়ে দিন। http://3.bp.blogspot.com/-AQOflYjObzc/T5_qQWhD0rI/AAAAAAAAAlk/JI2TI87ey-0/s1600/2.gif

রিকভার করতে দিলে আপনার মেমোরি কার্ডটি সফটওয়্যারটি স্ক্যান করবে। এখানে কিছুক্ষণ সময় লাগবে। 1GB SanDisk SD কার্ড স্ক্যান করতে ৩ মিনিট সময় লেগেছে আমার।
http://1.bp.blogspot.com/-KMBjCbOn5RI/T5_q5kFTzLI/AAAAAAAAAls/RvCQgSn-miE/s1600/3.gif

CardRecovery সফটওয়্যারটি সব হারিয়ে যাওয়া ডাটা আপনার সামনে নিয়ে আসবে সেভ করার আগে। যেটা সেভ করতে চান, সেই সেভ করতে পারবেন এখান থেকে।
http://3.bp.blogspot.com/-9m4q9l450ac/T5_rZ6ds8WI/AAAAAAAAAl0/IPKSqN3iYa8/s1600/4.gif

সফটওয়্যারটি আপনার উদ্ধার করা ছবিগুলো সেভ করছে।
http://1.bp.blogspot.com/-4j8KUtM0vg4/T5_ruT-_OnI/AAAAAAAAAl8/Rus_x02TBSE/s1600/5.gif

আশা করি সফটওয়্যারটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে এবং ভাল লাগবে।
এবার মেমোরি কার্ড থেকে রিকভার করুন হারিয়ে যাওয়া তথ্যগুলো এবার মেমোরি কার্ড থেকে রিকভার করুন হারিয়ে যাওয়া তথ্যগুলো Reviewed by Unknown on 1:07:00 PM Rating: 5

No comments: