Ittipsrangpur

অনলাইনকে কেন্দ্র করে সব উদ্যোগী এবং ফ্রীলান্সার হতে চান..????

যুগের অগ্রযাত্রার জুয়ারে আমরা অনেক লম্বা একটা পথ পিছনে ফেলে এসেছি। এমন একসময়ে চলে আসছি আমরা যখন ইন্টারনেট ছাড়া একটা দিন কল্পনা করা যায় না। এইতো প্রায় নিকটে একটা সময় চলে আসছে যখন বাজার বলতে বুঝবো ইন্টারনেট, লাইব্রেরি মানে গুগল/উইকিপিডিয়া, বিনোদন মানে ইউটিউব, আত্মীয়তা মানে স্কাইপি আর

 বন্ধু হচ্ছে ফেসবুক।

এখন যেমন গ্রামীণফোন বাংলা লিঙ্ক চালান, তখন চালাবেন স্কাইপি। বিল গেট্‌স তো বলেই দিয়েছেন ৫/৬ বৎসর পর মানুষ অলস হয়ে যাবে। এখন যেমন আমার আর্টিকেল পরছেন, তখন তো এটাও পড়তে পারবনে না, কারণ তখন থাকবে ভিডিও কন্টেন্টের যুগ।
যারা দেশ নিয়ে ভাবছেন, ভাবছেন কিছুই করতে পারছেন না, আপনি যদি আমার পোস্টটা পড়ে থাকেন, তাহলে বলবো ভাই আপনি দেশের বোঝা না ভাই, আপনি দেশের জন্য একটি সম্পদ। আপনি তথ্যপ্রযুক্তি জগতে অনেক এগিয়ে এসেছেন। ভাবছেন কিভাবে? আমার প্রথম প্যারার কথাগুলো তো আপনার কাছে অবাস্তব মনে হবে না, কিন্তু বিশ্বাস করেন, এই দেশেই আপনার আসে পাশেই অনেক মানুষ পাবেন, যারা ইন্টারনেটে কি করা যেতে পারে সেটাই জানে না। বেশির ভাগ মানুষ পাবেন, ইন্টারনেটের মানে যানে ফেসবুক, ভাইবার এগুলাই। আপনি ইন্টারনেটে টেকটিউনসকে খুজে পেয়েছেন।
যারা ভাবছেন, কিংবা কাজ শুরু করে দিয়েছেন আমি তাদের স্বাগতম জানাচ্ছি আমাদের জগতে যেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই বরং সহযোগী হল সমগ্র পৃথিবী। ভাল মানের কাজের উপযুক্ত পারিশ্রমিক এই কথার এই পিঠ ঐ পিঠ হবে না। খুব সহজ করে দিয়েছি মনে করছেন? এখানে আপনার জীবন শেষ হয়ে যাবে, কেউ আপনার এসে করে দিয়ে যাবে না, আপনাকেই করতে হবে। তখন আপনি সফল, যখন আপনার কাজের মানের সাথে কেউ দ্বিমত করতে পারবে না।

ইন্টারনেট জগতে আমার আজকে ৮ বৎসর অতিক্রম করতে যাচ্ছি। প্রফেশন এসেছি অনেক পরে, কিন্তু অবুঝ শিশু যেভাবে জন্ম নেয়, সেইভাবে জন্ম নিয়েছিলাম আর কি। টেকটিউনসকে কবে ভালবেসেছিলাম মনে নেই, তবে বিগত ২ বৎসরের বেশি সময় আমি রেগুলার আপনাদের সাথে পথ হেঁটেছি। আপনাদের অগণিত লিখা থেকে অনেক কিছু শিখেছি ভাই, আপনাদের অবদান ছাড়া হয়তো কখন প্রফেশনে এসে পিছনে চলে যেতে হতো।
একটা গোপন রহস্য শেয়ার করি, সেটা হল ধৈর্য। ফলাফল আর ভাগ্যের অপেক্ষা না করে, জয়টা নিশ্চিত করুন। অনেক মানুষ আছে যারা, জয়ের থেকে এক হাত দূরে রেখে ফিরে গেছে হাজারো মাইল। জয়পথের দুরত্ত না জানা থাকলে অপেক্ষা করবেন না, কত দূর খুজে বের করুন। আপনি আপনার জীবনে হয়তো একটা বৎসর সামনে যাবেন, আর পৃথিবী যাবে কয়েকটা বৎসর একসাথে। বাঁধাগুলো আগাম জেনে নিন, প্রস্তুত থাকুন। আপনি যেহেতু জেনেই গেছেন নিকট ভবিষ্যৎ যেখানে ইন্টারনেট জগতের দাপট্ট থাকবে, তখন নিজের একটা পরিচয় কেন করবেন না? একদম ভিতরের একটা সত্য কথা বলি, এখানেও নোংরা রাজনীতি আছে। আমার গোপনে আপনার অনেক পারসোনাল তথ্য এমন কি দৈনিক কর্মকাণ্ডের  সবকিছুই অলরেডি তাদের কাছে পৌঁছে গেছে। গুগল ব্যাবহার করার সময় কিছুটা চোখ কান খোলা রাখলেই আঁচ করতে পারবেন। অবশ্য এখানে আমাদের কিছুই করার ছিল না। যাইহোক তারা কোন ধরণের খারাপ দিকে ব্যাবহার করছে না, বরং জীবনকে সহজ করে দিচ্ছে।
আর যারা উদ্যোগী (তাদের বলছি যারা যৌক্তিক পরিকল্পনা নিয়ে কাজ করছেন) তাদের প্রথমেই বলছি, আপনারা তো ভবিষ্যৎ লিখছেন। আপনারা শুধু আমাদের দেশের জন্য না,  সমগ্র তথ্য অগ্রযাত্রায় ভূমিকা রাখতে যাচ্ছেন। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, কখনো অপরের দুর্বলতার ব্যাবহার করবেন না, সম্ভব হলে নিজের যোগ্যতার ফল দেখান, প্রমাণ করে দেখান আপনিই সেরা। এই যেমন ধরুন, আপনার ওয়েবসাইট কেউ হ্যাক করেছে, আর আপনি কোনভাবে জানতে পেরেছেন এটা কে বা কারা করেছে। আপনার কাছে পৃথিবীর সেরা হ্যাকারদের এমন কিছু টুলস আছে যেটা দিয়ে তাকে কয়েক মিনিটের মধ্যে গায়েব করে দিতে পারবেন। এখন কি করবেন আপনি?  পৃথিবীতে বিশ্বাস ব্যাপারটা এখন শুধুই ইতিহাস। কল্পনা করতে পারেন, আপনি একটা মানুষকে চিনেন না, জানেন না, কখনো দেখেনই নাই, কোন দেশে থাকে তাউ জানেন না, ঐ মানুষটা আপনার কাছে ৫০০ ডলার আমানত রাখছে।
আমি চাই পোস্টটা বেশির ভাগ ওয়ার্ডপ্রেস ডেভেলপাররা মনোযোগ দিয়ে পড়ুক, কারণ আমি জানি তারা অন্যদের তুলনায় অনেক বেশি উদ্যোগী হয়। ওয়ার্ডপ্রেস জগতের কেউ থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি অনলাইনের সবে মাত্র অল্প কিছু ব্যাপার জানতে পেরেছি। ছোট ছোট কিছু বিষয় আপনারা যেগুলা হয়তো ফেলে রেখে এসছেন, কিংবা জানেন, কিন্তু ঘোলা হয়ে আছে, এমন কিছু বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আসার ইচ্ছা আছে।
অনলাইনকে কেন্দ্র করে সব উদ্যোগী এবং ফ্রীলান্সার হতে চান..???? অনলাইনকে কেন্দ্র করে সব উদ্যোগী এবং ফ্রীলান্সার হতে চান..???? Reviewed by Unknown on 11:06:00 AM Rating: 5

No comments: