বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হলেন সশস্ত্র
বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল
আবু বেলাল মুহম্মদ শফিউল হক। তাকে তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে
নিযুক্ত করা হয়েছে। ২৫ জুন দুপুরের পর থেকে তার সেনাপ্রধান হিসেবে নিয়োগ
করার এ আদেশ কার্যকর হবে। ওইদিন অবসরে যাবেন জেনারেল ইকবাল করিম ভুঁইয়া।
২০১৩ সালের পহেলা জানুয়ারি থেকে লে.জে. আবু বেলাল মুহম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি ঢাকায় ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ডডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫৮ সালের ডিসেম্বরে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৯৭৮ সালের ১৮ জুন লেফটেন্যান্ট জেনারেল বেলাল কমিশন লাভ করেন। মিলিটারি একাডেমিতে অসাধারণ সাফল্যের জন্য তার ব্যাচে সেরা ক্যাডেট হন তিনি। ‘সোর্ড অব অনার’ লাভ করেন তিনি।
লেফটেন্যান্ট জেনারেল বেলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাসের পর ‘ডিফেন্স স্টাডিজ’-এর ওপর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস থেকে দর্শন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব প্রফেসনালস থেকে বর্তমানে তিনি ‘রিজিওনাল কানেক্টিভিটি’ বিষয়ে পিএইচডি করছেন।
লেফটেন্যান্স জেনারেল বেলাল সামরিক শিক্ষায় দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়েছেন। এসব প্রশিক্ষণের মধ্যে কৌশলগত বিদ্যা, সামরিক বিজ্ঞান, যুদ্ধ কৌশল, সমরাস্ত্র ব্যবস্থা, ইউএন স্টাফ প্রসিডিউর ইত্যাদি রয়েছে।
তিনি ঢাকার মিরপুরে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্রের কানসাসের কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েট করেন। এনডিসি থেকে ন্যাশনাল ডিফেন্স এবং ক্যাপসটন কোর্স সম্পন্ন করেন তিনি।
৩৭ বছর ধরে তিনি বিভিন্ন রকমের কমান্ড, স্টাফ এবং নির্দেশনামূলক পেশাগত কাজের সঙ্গে জড়িত রয়েছেন। রাষ্ট্রপতির এডিসি, ইনফ্যান্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর, ইনফ্যান্ট্রি ডিভিশনের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন বেলাল।
প্রশিক্ষক হিসেবে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি ও ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর দুটি আর্মার ইউনিট, তিনটি ব্রিগেড ও দুটি ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন তিনি।
সেনাবাহিনীর সামরিক সচিব এবং অ্যাডজুট্যান্ট জেনারেল ছিলেন বেলাল। এর পাশাপাশি বাংলাদেশ মিলিটারি একাডেমি ও আর্মর্ড কর্পস সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডড্যান্ট ও বিআইআইএসএসের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে লেফটেন্যান্ট জেনারেল বেলাল একজন অন্যতম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরাক, ইথোপিয়া ও ইরিত্রিয়ায় তিনি পর্যবেক্ষক হিসেব দায়িত্ব পালন করেন তিনি। বিভিন্ন দেশ ভ্রমণ ছাড়াও একজন চৌকস গলফ খেলোয়াড় তিনি। স্ত্রী সোমা হক, এক মেয়ে ও এক পুত্র নিয়ে সুখী সংসার তার।

নয়া সেনাপ্রধানের জীবন বৃত্তান্ত
Reviewed by Unknown
on
3:01:00 PM
Rating:
Reviewed by Unknown
on
3:01:00 PM
Rating:

No comments: