Ittipsrangpur

২০১৫-১৬ শিক্ষাবর্ষে HSC কলেজে ভর্তির নীতিমালাসহ বিস্তারিত এখানেঃ

কলেজে ভর্তি কার্যক্রম শুরু ৬ জুন
২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি প্রক্রিয়া ৬ জুন থেকে শুরু হবে। এবার এসএমএস এর পাশাপাশি অনলাইনেও অাবেদন করা যাবে।
যারা ভর্তি হতে পারবেঃ ২০১৫ সালের এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়াও ২০১৩ ও ২০১৪ সালে পরীক্ষায় উত্তীর্ণরাও একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।
আবেদন পদ্ধতিঃ অনলাইন ও এসএমএস এ অাবেদন করা যাবে ।
আবেদনের সময়সীমাঃ ৬ জুন থেকে ১৮ জুন। যেসব শিক্ষার্থীরা ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করবে, তারা ২১ জুন পর্যন্ত ভর্তি আবেদনের সুযোগ পাবে। ৩১ মে ২০১৫ – ০৬ জুন ২০১৫ তারিখ পর্যন্ত চলবে ফলাফল পুনর্নিরীক্ষণ আবেদন প্রক্রিয়া। পুনর্নিরীক্ষণের ফলাফল ২০ জুন প্রকাশিত হবে ।
ভর্তির সময়সীমাঃ বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি চলবে।
ক্লাস শুরুর তারিখঃ ১ জুলাই থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।


২০১৫-১৬ শিক্ষাবর্ষে HSC কলেজে ভর্তির নীতিমালাসহ বিস্তারিত এখানেঃ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে HSC কলেজে ভর্তির নীতিমালাসহ বিস্তারিত এখানেঃ Reviewed by Unknown on 5:13:00 PM Rating: 5

No comments: