ব্র্যাক ২০১৫ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ
থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করছে। ব্র্যাক মেধাবিকাশ উদ্যোগের আওতায়
অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ
সুগম করার জন্য ২০০৫ সাল থেকে এইচএসসি পর্যায়ে বৃত্তি প্রদান করে আসেছ।

ব্র্যাক শুধু বৃত্তির অর্থই প্রদান করে না বরং একজন শিক্ষার্থীর
শিক্ষা কার্যক্রম সফল করার জন্য ইংরেজি ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ,
নিয়মিত পর্যালোচনা সভার আয়োজন ও নিবিড় তত্ত্বাবধানের ব্যবস্থা করে থাকে।
এছাড়া এইচএসসি পরীক্ষা পরবর্তী সময়ে প্রাক্ বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তা ও
স্নাতক পর্যায়ে বৃত্তির ব্যবস্থা করে।
১। বাবা/পরিবারের প্রধান শ্রমজীবী ও অনুর্ধ্ব ৫০ শতাংশ আবাদি জমির মালিক।
২। শুধু ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত (চতুর্থ বিষয় ব্যতীত)।
৩। ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় থেকে কোর্স সমাপনকারী এবং মেয়ে, আদিবাসী ও শারীরিক প্রতিবন্ধি শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৫ (চতুর্থ বিষয়সহ) পেতে হবে।
২। শুধু ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত (চতুর্থ বিষয় ব্যতীত)।
৩। ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় থেকে কোর্স সমাপনকারী এবং মেয়ে, আদিবাসী ও শারীরিক প্রতিবন্ধি শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৫ (চতুর্থ বিষয়সহ) পেতে হবে।
আবেদনের নিয়মাবলীঃ অনলাইন অথবা কুরিয়ার যেকোন একটি মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
- অনলাইনে আবেদনঃ এই লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
- কুরিয়ারে আবেদনঃ আবেদনকারীর জীবনবৃত্তান্ত, সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, মূল বা ইন্টারনেট থেকে প্রাপ্ত মার্কশিট, এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং বাবা/পরিবার প্রধানের পেশা ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর উল্লেখসহ আবেদনপত্র স্বাক্ষর করে কুরিয়ারে মেধাবিকাশ উদ্যোগ, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, ব্র্যাক সেন্টার (১০ তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠাতে হবে।
এছাড়া বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ৯৮৮১২৬৫ এই নম্বরে।
উল্লেখ্য, তথ্যে কোন রকম গরমিল থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
BRAC scholarships for SSC passed students
২০১৫ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ব্র্যাক মেধাবিকাশ বৃত্তি ২০১৫ এর তথ্য
Reviewed by Unknown
on
10:35:00 AM
Rating:
No comments: